`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
কক্সবাজারে বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

উখিয়া ও টেকনাফে নাফ নদীসংলগ্ন পোল্ডার পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে কক্সবাজারে পৌঁছে তিনি এসব প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।


সফরসূচি অনুযায়ী, মন্ত্রী উখিয়া ও টেকনাফ উপজেলার নাফ নদী বরাবর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পোল্ডার পুনর্বাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরে টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


প্রকল্পটির আওতায় উখিয়া ও টেকনাফের নাফ নদীসংলগ্ন ৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮ নম্বর পোল্ডারের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব এলাকার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পোল্ডার ও বেড়িবাঁধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে রয়েছেন। সফরের প্রথম দিনে তিনি উখিয়া-টেকনাফের একই পোল্ডার পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।


বুধবার প্রতিমন্ত্রীর কুতুবদিয়া সফরের কথা রয়েছে। সেখানে তিনি পোল্ডার-৭১ এলাকায় সুপার ডাইক নির্মাণসহ টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। প্রথম পর্যায়ে সেখানে প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।


পরে তিনি পেকুয়ার উপকূলীয় এলাকায় পোল্ডার পুনর্বাসন, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নসংক্রান্ত প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে ষষ্ঠবার সেমিতে আর্জেন্টি

সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে ষষ্ঠবার সেমিতে আর্জেন্টি