`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে র‌্যাবের অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও অস্ত্র উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
রামুতে র‌্যাবের অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।


র‌্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একটি সংঘবদ্ধ দল ডাকাতির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও ধারালো অস্ত্র লুকিয়ে রেখেছে।


এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল থোয়াইংগাকাটা এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায়।


অভিযান চলাকালে মো. শাহজাহান (৩৬) নামে এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন ফাঁকা স্থান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় তিনটি দেশীয় একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি দেশীয় ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়।


র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


র‌্যাব-১৫ আরও জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত চক্র এবং অবৈধ অস্ত্র কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স