`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সীতাকুণ্ডে জাহাজে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে: শিল্প সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
সীতাকুণ্ডে জাহাজে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে: শিল্প সচিব ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাকবলিত জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।


শনিবার সকালে শিপ ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি বলেন, বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় জাহাজটিতে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড শনাক্ত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


শিল্প মন্ত্রণালয় অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নয় সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, তা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি বলেন, তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণের উদ্যোগ নেওয়া হবে।


পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহত কয়েকজনের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয়েছে বলেও স্বজনরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোটরসাইকেলে সাজেক-কক্সবাজার ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই

মোটরসাইকেলে সাজেক-কক্সবাজার ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই