`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ভালো খেলেও চকরিয়ার কাছে হেরে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলার বিদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
ভালো খেলেও চকরিয়ার কাছে হেরে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলার বিদায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রায় এক বছর পর কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফিরেছে ফুটবলের উন্মাদনা। শুক্রবার কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সদর উপজেলাকে টাইব্রেকারে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে চকরিয়া উপজেলা খেলোয়াড় সমিতি।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সদর উপজেলা। তিন বিদেশি খেলোয়াড়কে নিয়ে মাঠে নামা স্বাগতিক দল একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। অন্যদিকে চকরিয়ার হয়ে মাঠে ছিলেন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকু, সুশান্ত ও ইব্রাহিমসহ পরিচিত কয়েকজন খেলোয়াড়।


নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচটি শটে দুই দলের স্কোর ছিল ৪-৪। এরপর সাডেন ডেথে সদর উপজেলার একটি শট মিস হলে সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে চকরিয়া।


শেষ পর্যন্ত ৭-৬ গোলে জিতে টুর্নামেন্টের পরের রাউন্ডে জায়গা করে নেয় চকরিয়া উপজেলা খেলোয়াড় সমিতি। চকরিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকু।


এদিকে ভালো খেলেও উদ্বোধনী ম্যাচেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিক সদর উপজেলাকে।


টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে শনিবার একই ভেন্যুতে মুখোমুখি হবে টেকনাফ ও পেকুয়া উপজেলা খেলোয়াড় সমিতি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট

আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট