সম্ভাবনাময় স্টার্টআপ প্রথমবার ব্যর্থ হলেও তাদের নতুন করে অর্থায়নের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করা উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেক মেধাবী তরুণ বিদেশে চলে যাচ্ছেন। এই মেধাপাচার রোধে উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। যারা নতুন উদ্যোগ নিতে চান, তাদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
তিনি বলেন, কোনো স্টার্টআপ প্রথমবার সফল না হলেও যদি তার ব্যবসায়িক সম্ভাবনা থাকে, তাহলে সেটিকে আবারও আর্থিক সহায়তা দেওয়া হবে। উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার দীর্ঘমেয়াদি সহায়তা অব্যাহত রাখবে।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে
BanglaDock