`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামীকাল থেকেই কাঁচামরিচ আমদানি কার্যক্রম শুরু হবে।


রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি বলেন, কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে।


কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন, আমদানি শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।


বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে এর দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল, যা ভোক্তাদের ভোগান্তি বাড়িয়েছে।


বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। তিনি বাজারে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজি প্রতিরোধে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।


এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে উপহার হিসেবে ১১শ’ কেজি আম পাঠাল বাংলাদেশ

ভারতে উপহার হিসেবে ১১শ’ কেজি আম পাঠাল বাংলাদেশ