`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্রাসী রায়হান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্রাসী রায়হান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলম সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’


রোববার দেওয়া ওই পোস্টটি সোমবার প্রকাশ্যে আসে। এর আগে নোয়াখালীতে পুলিশের এক অভিযানে রায়হানকে প্রায় গ্রেপ্তার করা হলেও তিনি ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। পরে এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেছিলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’ ধারণা করা হচ্ছে, সেই মন্তব্যের জবাব হিসেবেই রায়হান এই পোস্ট দিয়েছেন।


একই পোস্টে তিনি নোয়াখালীর কিছু বাসিন্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’ তিনি আরও দাবি করেন, বিপদের সময় বিভিন্ন মানুষের সহায়তা পেয়েছেন এবং সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিতও দেন।


সোমবার এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, রায়হানকে ধরতে পুলিশ প্রায় পাঁচ ঘণ্টা ওই এলাকায় চিরুনি অভিযান চালায়। তিনি বলেন, কেউ তাকে পালাতে বা লুকাতে সহায়তা করে থাকতে পারে, তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।


রায়হানের পোস্টে নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর বিষয়ে এসপি বলেন, ‘পুরো নোয়াখালীবাসী তো আর তাকে সাহায্য করেনি। হতে পারে গুটি কয়েক লোক জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়েছে।’ তিনি জানান, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, আটক ১০

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, আটক ১০