`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা মো. জিসান (২৬) অপহরণ ও হত্যা মামলার রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন ওরফে কাল্লু ড্রাইভার এবং জিসাত মিয়া ওরফে শওকত ড্রাইভার (২৯)।


পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে চকরিয়ার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা থেকে জিসানকে সাদা/সিলভার রঙের একটি নোহা গাড়িতে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


ঘটনার পর তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে চকরিয়া থানা পুলিশ। প্রথমে মামলার অন্যতম অভিযুক্ত কাল্লু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে শওকত ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের নোহা গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯।


পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জিসানকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ঘটনায় চকরিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৪৪, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩৪১/৩৬৪/৩০২/৩৪ ধারায় করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞ

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞ