`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে মিছিল করেন তারা। পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।


রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। মিছিলে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। রাত ৮টার দিকে ছাত্রীদের আবাসিক হল বন্ধ হয়ে গেলেও পরে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন।


মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ