`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার মো. জসিমের (৩০) বাড়ি টেকনাফের পূর্ব পালংখালী এলাকায়। তিনি মৃত বশির আহম্মেদের ছেলে।


রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।


এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জসিমের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাঁকে অতিরিক্ত সাজাও দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।


গ্রেপ্তারের পর জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর