`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি মেঝেতে রেখে শিক্ষার্থীদের প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি মেঝেতে রেখে শিক্ষার্থীদের প্রতিবাদ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। তারা সংগ্রহশালার মেঝেতে জিন্নাহর ছবির পাশাপাশি একাত্তরের যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত গোলাম আযমের ছবি সাঁটিয়ে দেন। পরে ছবিগুলোর ওপর দিয়ে হেঁটে প্রতিবাদ জানান তারা।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৮ থেকে ১০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।


শিক্ষার্থীদের একজন ওয়াসিম উদ্দিন রাহাত বলেন, ‘বাংলাদেশ ভাষার জন্য রক্ত দেওয়া সালাম, বরকতের দেশ। বাংলাদেশ ৩০ লাখ মানুষের রক্ত দিয়ে কেনা দেশ। সেখানে যে আমার ভাষা কেড়ে নিতে চেয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান দেওয়া আমরা কখনো সহ্য করব না।’


তিনি আরও বলেন, ‘গোলাম আযম একজন কুখ্যাত রাজাকার। সেই রাজাকারের ছবি ডাকসুতে স্থান পায়নি। তাই আমরা ঘৃণার প্রতীক হিসেবে মাটিতে লাগিয়েছি তাদের ছবি। এ দেশের মানুষের পায়ের নিচে থাকা উচিত তাদের।’


শিক্ষার্থীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং সংগ্রহশালার ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে এ কর্মসূচি পালন করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ার ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

উখিয়ার ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার