`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হারল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হারল বাংলাদেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

এশিয়ান গেমসের নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালে উঠেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন ভারতের স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে ২৮ বলে ৫০ রান তোলার পর ১৯ বলে ৩৭ রান করে আউট হন মান্ধানা।


এরপর ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৯টি ছক্কা। অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে তৃতীয় উইকেটে ৩৬ বলে ৯৪ রানের জুটি গড়েন শেফালি। হারমানপ্রিত ৩৩ বলে ৪০ রান করেন।


২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।


১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই জুইরিয়া ফেরদৌস কোনো রান না করে ফেরেন। ৯ রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারায় দলটি। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯ রান।


দিলারা আক্তার ২৩ বলে ২৭ রান করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন। নিগার সুলতানা করেন ৯ রান, শারমিন আক্তার ২০ বলে ১০ এবং সুলতানা খাতুন ৮ বলে অপরাজিত ১২ রান করেন।


ভারতের নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন। শ্রী চরাণি দুটি এবং ক্রান্তি গৌড় ও শ্রেয়াঙ্কা পাটিল একটি করে উইকেট শিকার করেন।


শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ১১৪ রানের জয় নিয়ে ফাইনালে উঠে ভারত।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফ সীমান্তে বন্যাকবলিত ২০০ পরিবারের বিজিবির ত্রাণ সহায়তা

টেকনাফ সীমান্তে বন্যাকবলিত ২০০ পরিবারের বিজিবির ত্রাণ সহায়তা