`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭৯, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭৯, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার জেলায় চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৮৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৫১০ জন রোহিঙ্গা। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে এবং তাদের সবাই রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৩ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।


স্থানীয় অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে টেকনাফ উপজেলায়—৩৩২ জন। এছাড়া মহেশখালীতে ২৭১, চকরিয়ায় ২৬৮, উখিয়ায় ১৯৫, কক্সবাজার সদরে ১০২, ঈদগাঁওয়ে ৫৯, রামুতে ৫৪, পেকুয়ায় ১৪ এবং কুতুবদিয়ায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। কক্সবাজার পৌরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন ১৭ জন।


কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘনবসতি, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বর্ষায় পানি জমে থাকায় এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হচ্ছে।


তিনি জানান, বর্ষা মৌসুম শেষের দিকে হলেও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। তবে স্থানীয় অধিবাসীদের মধ্যে আক্রান্তের সংখ্যা কমে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের

উখিয়ায় পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের