`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চোর-ছিনতাইকারী গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারদের মধ্যে ৪ জন চোর/ছিনতাইকারী, ২ জন মাদক সেবনকারী, ৬ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।


চোর/ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ রুমালিয়ারছড়ার রমজান উদ্দিন (১৪), পিএমখালীর তোতকখালীর মোহাম্মদ আসিফ ওরফে আশিক উল্ল্যাহ (২৬), পিএমখালীর মাইজপাড়ার মোহাম্মদ আরিফ (২৫) এবং ঝিলংজার দক্ষিণ ডিককুলের মোহাম্মদ আরমান (২৬)। তাদের মধ্যে আরিফের বিরুদ্ধে ২০২২ ও ২০২৩ সালের কক্সবাজার সদর থানায় দুটি মামলা রয়েছে।


মাদক সেবনের অভিযোগে দক্ষিণ মুহুরীপাড়ার মোহাম্মদ জামাল (২২) ও বৈদ্যঘোনার রাজু ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়। ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে রবিউল হাসান (২০), করিম (২১), মোহাম্মদ শওকত হোসেন (৩২), সুমন চন্দ্র রায় ওরফে হাসান (৪৫), রহমত উল্লাহ (৩৬) এবং রবিউল হাসান রাতুল (২২)কে।


এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোহাম্মদ শহিদুল ইসলাম ওরফে শহিদ, এহছানুল হক (৩০), খোরশেদ আলম, আবু বক্কর ছিদ্দিক এবং মোহাম্মদ আনিস (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ:  স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী