`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন: ইসি সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন: ইসি সচিব ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের বর্তমান মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।


সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


ইসি সচিব বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।


তিনি জানান, গত ১৪ মে প্রাথমিকভাবে দেওয়া হিসাবের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।


চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার ২৬৭ জন।


আখতার আহমেদ বলেন, এই ভোটার তালিকাকে ভিত্তি করেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে কথা বলেছেন এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছে। নির্বাচনের তফসিল বা সময়সূচি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দিল্লিতে হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না: স্

দিল্লিতে হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না: স্