`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার দোকান মালিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী ইলিয়াছ মিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
কক্সবাজার দোকান মালিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী ইলিয়াছ মিয়া ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীরা প্রচার-প্রচারণা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম শুরু করেছেন।


এবার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং কক্সবাজারের মদিনা মটরসের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াছ মিয়া। তিনি ব্যবসায়ীদের অধিকার, কল্যাণ ও সার্বিক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, ব্যবসায়ীদের অধিকার ও কল্যাণে কাজ করা, ব্যবসার প্রসার ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখা, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করা এবং সমিতির সেবা ও মর্যাদা আরও শক্তিশালী করাই তার প্রধান লক্ষ্য।


তিনি আরও বলেন, কক্সবাজারের ব্যবসায়ী সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ করতে যোগ্য নেতৃত্ব, সততা ও কর্মদক্ষতার ভিত্তিতে কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ব্যবসায়ী ভাই-বোনদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেডারেশনের এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী সমাজে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গ

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গ