`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শাহরুখের ‘মান্নাত’-এ ৮ ফুটের সাপ, উদ্ধার একটি—অন্যটির খোঁজ নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
শাহরুখের ‘মান্নাত’-এ ৮ ফুটের সাপ, উদ্ধার একটি—অন্যটির খোঁজ নেই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বাংলো ‘মান্নাত’-এ দুটি সাপের দেখা মিলেছে। সোমবার লনে সাপ দুটি দেখতে পান বাড়ির কর্মীরা। পরে খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দলকে।


রাত আটটার দিকে উদ্ধারকারীরা মান্নাতে পৌঁছে লন ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন। একপর্যায়ে সিঁড়ির নিচে লুকিয়ে থাকা প্রায় আট ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা হয়।


উদ্ধার করা সাপটি ‘ইন্ডিয়ান র‍্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।


তবে কর্মীরা শুরুতে দুটি সাপ দেখেছিলেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দ্বিতীয় সাপটির সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকারীদের ধারণা, তল্লাশি ও মানুষের চলাচলের কারণে সেটি অন্য কোথাও সরে গিয়ে থাকতে পারে।


দ্বিতীয় সাপটি ‘মান্নাত’-এর ভেতরে লুকিয়ে আছে, নাকি বাইরে চলে গেছে—তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে একটি সাপ উদ্ধার হলেও অন্যটির অবস্থান নিয়ে রয়ে গেছে রহস্য।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’