কক্সবাজারে ১১ থেকে ১৪ অক্টোবর চার দিনব্যাপী মিসাইল ফায়ারিং প্রশিক্ষণ মহড়া চালাবে বাংলাদেশ বিমান বাহিনী। নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে। ছুটির দিনও মহড়ার আওতাভুক্ত থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কক্সবাজার এডি ফায়ারিং রেঞ্জের নির্ধারিত এলাকায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। মহড়ার জন্য চিহ্নিত বিপজ্জনক এলাকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৩ হাজার ফুট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ কারণে মহড়া চলাকালে নির্ধারিত বিপজ্জনক এলাকার আশপাশে চলাচলের ক্ষেত্রে সব ধরনের জলযানকে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময় ও এলাকায় জলযান চলাচল এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
BanglaDock