`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
কক্সবাজারে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজারসংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


হানিফ ওই এলাকার মো. আলী আহমদের ছেলে এবং কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী। সম্প্রতি তিনি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শেষ করেছেন।


স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা হানিফকে তার নিজ কক্ষের খাটের ওপর গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফের গলায় রশির দাগ রয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করলেও এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।


খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, চাকবৈঠা গ্রামের নিজ বাড়ি থেকে কক্সবাজার সিটি কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে একদিনে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

কক্সবাজারে একদিনে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪