`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নবমবারের মতো পেছাল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নবমবারের মতো পেছাল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নবমবারের মতো পেছাল।


রোববার (৩০ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ।


পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৩য় দিনের আপিল

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৩য় দিনের আপিল