`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক ছবির ক্যাপশন:
ad728

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ফাঁড়িরবিল এলাকায় এ অভিযান চালায়।


আটক ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (৩০)। তিনি উখিয়া উপজেলার পূর্ব ফাঁড়িরবিল গ্রামের মো. এমদাদুল হকের ছেলে। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁড়িরবিল নারিকেল বাগানের পাশে বেড়িবাঁধে টহল দেওয়ার সময় মিয়ানমার দিক থেকে গামছায় মোড়ানো একটি পোটলা হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হলে টহল দল তাঁকে চ্যালেঞ্জ করে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জসিম উদ্দিনকে আটক করা হয়।


পরে তাঁর বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুটি কার্টনে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানিয়েছে বিজিবি।


বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।


উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকে

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকে