`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদফতরের জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদফতরের জরিমানা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


শনিবার বিকেলে সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লালদীঘি এলাকার হাজি শাহি কাচ্চি ঘরকে কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ এবং খাদ্যকর্মীদের হেয়ার নেট ব্যবহার না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া রুমালিয়ার ছড়া এলাকার মেসার্স রেনু স্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে মিষ্টির দোকান, মুরগির দোকান, মাংসের দোকান, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার এবং সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয় হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়।


পাশাপাশি উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যম

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যম