`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, আটক ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, আটক ১০ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মিয়ানমারে পাচারের সময় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।


শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০ বস্তা সিমেন্ট ও ৩৮০ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত দুটি নৌযান জব্দ এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়।


কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


কোস্ট গার্ড আরও জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চলছে অনুমোদনহীন স্লিপ

কক্সবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চলছে অনুমোদনহীন স্লিপ