`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।


বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৫-এর সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানায় দায়ের করা মাদক আইনের একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পরোয়ানাভুক্ত আসামি টেকনাফের রঙ্গীখালী এলাকায় অবস্থান করছে। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।


তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও নিজস্ব সোর্সের সহায়তায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ থানাধীন রঙ্গীখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রশিদুল ইসলাম (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার বাসিন্দা।


র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রশিদুল ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদরা

রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদরা