`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন লঞ্চ ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চ মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহন মন্ত্রীর কাছে চিঠি দেন। এতে প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা থেকে ৪ টাকা ২ পয়সা করার দাবি জানানো হয়।


এর আগে বুধবার সকালে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলপিজি ও নিত্যপণ্যে অনিয়ম, ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিম

এলপিজি ও নিত্যপণ্যে অনিয়ম, ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিম