`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
উখিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোরে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং উখিয়া থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সিএনজি ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।


পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের মধ্যে ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস (Oris) এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন (Patron) ব্র্যান্ডের সিগারেট রয়েছে। এসব সিগারেট মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।


অভিযানে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কোস্ট গার্ড আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চলছে অনুমোদনহীন স্লিপ

কক্সবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চলছে অনুমোদনহীন স্লিপ