`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে মোটরসাইকেলের ট্যাংকি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
রামুতে মোটরসাইকেলের ট্যাংকি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।


শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান চালায়।


বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।


আটক দুজন হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মো. জসিম (৩৫) ও মো. আলমগীর (৪৯)।


উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৪

কক্সবাজারে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৪