`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অনুমতি মিললেও সেন্টমার্টিনে চলছে না জাহাজ, টেকনাফে এসে হতাশ পর্যটকরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
অনুমতি মিললেও সেন্টমার্টিনে চলছে না জাহাজ, টেকনাফে এসে হতাশ পর্যটকরা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করা হলেও প্রথম দিনেই শুরু হয়নি জাহাজ চলাচল। পরিবেশগত ছাড়পত্র, জেটির অসম্পূর্ণ কাজ এবং জাহাজের ফিটনেস ও নিরাপত্তা যাচাই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে দ্বীপ ভ্রমণের আশায় টেকনাফে এসে জাহাজ না পেয়ে হতাশ হয়েছেন অনেক পর্যটক।


পর্যটন মৌসুম শুরুর নির্ধারিত দিনে জাহাজ চলাচল শুরু না হওয়ায় ভ্রমণপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। প্রশাসনের অনুমতি না থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করতে পারছেন না পর্যটকরা।


সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, পরিবেশগত ছাড়পত্র, জেটির কাজ সম্পন্ন এবং জাহাজের ফিটনেস ও নিরাপত্তা যাচাইয়ের পরই চলাচলের অনুমতি দেওয়া হবে। জাহাজ মালিকদের সঙ্গে বৈঠক করে চলাচলের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হতে পারে।


প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আপাতত কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে সরকার অনুমোদিত জাহাজে সেন্টমার্টিন যাওয়ার সুযোগ থাকবে। টেকনাফ, শাহপরীর দ্বীপ কিংবা উখিয়া থেকে সরাসরি নৌযানে দ্বীপে যাওয়ার অনুমতি নেই। পর্যটকদের অনলাইন নিবন্ধনসহ নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী জানান, ট্রাভেল পাস দেবে ট্যুরিজম বোর্ড। উপজেলা প্রশাসনের ট্রাভেল পাস দেওয়ার কোনো অনুমতি নেই।


পর্যটন মৌসুমের প্রথম দিনেই জাহাজ চলাচল শুরু না হওয়ায় সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত জাহাজ চলাচলের তারিখ নির্ধারণ এবং পর্যটকদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর