`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গ্যাসের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
গ্যাসের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গ্যাস সরবরাহের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। রোববার দুপুরে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় ফয়েজ পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করেন তারা।


এ সময় ‘গ্যাস দে, নইলে সড়ক বন্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ চালকরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও দূরপাল্লার যানবাহনের ভোগান্তি দেখা দেয়।


চালকদের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় নিয়মিত গাড়ি চালাতে পারছেন না তারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় কমে গেছে আয়, বেড়েছে দুর্ভোগ। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।


চালক আশরাফ মিয়া বলেন, গ্যাস সংকটের কারণে নিয়মিত গাড়ি চালানো যাচ্ছে না এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আরেক চালক শাহ আলম দ্রুত সংকট সমাধানের দাবি জানান।


ফয়েজ পেট্রোল পাম্পের বিক্রয় প্রতিনিধি জানান, সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী সিএনজি দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিন বিপুলসংখ্যক গাড়ি গ্যাসের জন্য অপেক্ষা করছে। সরবরাহ স্বাভাবিক হলে সংকট কমে আসবে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার