`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত, চারজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদকসেবনের অভিযোগে অভিযুক্ত, বিভিন্ন অপরাধে চারজন এবং আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন। অভিযানে চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি-ছিনতাইসহ অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি মোবারক ওরফে সালমান ওরফে ঈদ মোবারক (২৬)। তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাউনখালী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতার চার মাদক ব্যবসায়ী হলেন বেলাল হোসেন (২৮), এরফানুল করিম (২৯), জুনায়েদ (২০) ও পারভেজ ওরফে মনু (২০)। এ ছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেফতার সাতজন হলেন নাসির উদ্দিন (৪৫), মো. কালু (৪০), জমির উদ্দিন (৪০), শাহরিয়ার ছিদ্দিক তাওসিফ (২৩), ফারদীন রহমান (২৪), নুরুল আলম (৩৫) ও মো. ইউনুছ (২৬)।


বিভিন্ন অপরাধে গ্রেফতার চারজন হলেন মো. জাহেদ (১৯), মো. আব্দুল্লাহ (২৬), নাহিদুল ইসলাম (২০) ও মোহাম্মদ আলী (২৭)। তাঁদের মধ্যে মোহাম্মদ আলী রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ।


অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি রিপন বড়ুয়া ও মো. রাসেলকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। শহর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি

টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি