এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ড্রয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও মিয়ানমার। ম্যাচের শুরু থেকেই মিয়ানমার আক্রমণাত্মক ফুটবল খেললেও বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমার দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা।
প্রথমার্ধে বাংলাদেশের ঋতুপর্ণার একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধেও মিয়ানমার একাধিক সুযোগ তৈরি করলেও বাংলাদেশের জালে বল জড়াতে পারেনি।
ম্যাচের শেষ পর্যন্ত মিয়ানমারের নিয়ন্ত্রণ থাকলেও গোল না হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পায়। গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের চতুর্থ হয়ে এশিয়ান গেমস শেষ করেছে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কাছে হারে বাংলাদেশ। ফলে কোয়ার্টার ফাইনালে সরাসরি ওঠার সুযোগ আগেই শেষ হয়ে যায়। মিয়ানমারের বিপক্ষে বড় ব্যবধানে জিতলে তৃতীয় হয়ে শেষ আটে ওঠার ক্ষীণ সম্ভাবনা ছিল। গোলশূন্য ড্রয়ে সেই সম্ভাবনাও শেষ হলো।
BanglaDock