`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, গতি হতে পারে ১৪০ কিমি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, গতি হতে পারে ১৪০ কিমি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে ঝড়টি আরও শক্তিশালী হতে পারে। ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।


ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলো এবং ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।


ঝড়ের আশঙ্কায় মঙ্গলবার ও বুধবার পাঁচটি জেলার স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওড়িশা সরকার। একই সঙ্গে নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি চলছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে দুই রাজ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।


আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, একই সময়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্যগুলোতে সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাবের হা

উখিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাবের হা