`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্প্রসারণে সরকার নতুন করে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।


শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।


শিক্ষামন্ত্রী বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে দেশের বিশাল মানবসম্পদকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব নয়।


তিনি জানান, কারিগরি শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের অংশ হিসেবে চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করা হচ্ছে।


শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


অনুষ্ঠানে তিনি জুলাইয়ের আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।


তিনি বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী জনশক্তি গড়ে তুলতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ১০ অঞ্চলের নদীবন্দরে ১ ন

কক্সবাজারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ১০ অঞ্চলের নদীবন্দরে ১ ন