`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে একজন চোর-ছিনতাইকারী, তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদক সেবনকারী, দুইজন ধর্তব্য অপরাধের আসামি এবং একজন হত্যা মামলার আসামি রয়েছেন।


বিশেষ অভিযানে চোর-ছিনতাইকারী হিসেবে পেশকার পাড়া এলাকার সাদ্দাম হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী হিসেবে উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকার মো. আলমগীর (৫২), রুমা আক্তার (১৯) ও জমিলা খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।


এ ছাড়া মাদক সেবনের অভিযোগে দক্ষিণ তারাবনিয়ারছড়ার মো. বাহাদুর (৪৭), পেটি স্কুল চেয়ারম্যান ঘাটা এলাকার আবদুর রহিম (২৬) এবং ঘোনাপাড়ার মো. ইউসুফকে (২৪) গ্রেপ্তার করা হয়।


ধর্তব্য অপরাধের অভিযোগে মুন্সীগঞ্জের শিবলী হাওলাদার (৪১) ও ঈদগাঁওয়ের ছোটন ধরকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে হত্যা মামলার আসামি হিসেবে পূর্ব টেকপাড়া এলাকার সাদমান সিহাবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।


কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোর-ছিনতাইকারীদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ:  স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী