`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় এ লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।


লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্

জ্বালানি সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্