`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করে ডারউইনে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ফলে জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।


অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে অ্যালেক্স ক্যারি ৩০, বিউ ওয়েবস্টার ৫ এবং প্যাট কামিন্স ৮ রানে সাজঘরে ফেরেন। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ক্যামেরন গ্রিন। শেষ পর্যন্ত তাকে বোল্ড করে ফেরান হাসান মাহমুদ।


৫৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি মুমিনুল হক। ১৪ ওভারে ওয়েবস্টারের বলে কাট শটে চার মেরে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তিনি।


চার দিনজুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—প্রতিটি বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে এই জয় তুলে নেয় বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের