`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৮ বছরের যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
টেকনাফে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৮ বছরের যুবক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা মৌলভীবাজার দক্ষিণ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আনোয়ার হোসেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার নুরুল হোসেনের ছোট ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন আনোয়ারের বন্ধু রবিউল এবং অপর মোটরসাইকেলের চালক সোহাগ।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিমংখালী থেকে হ্নীলাগামী একটি মোটরসাইকেল এবং হ্নীলা থেকে খারাংখালীগামী আরেকটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলছিল। মৌলভীবাজার দক্ষিণ রাস্তার মাথায় একটি টমটম বা ইজিবাইককে ওভারটেক করার সময় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন আনোয়ারকে উদ্ধার করে হ্নীলা হেলথ কেয়ারে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত রবিউল ও সোহাগকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


নয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই মোটরসাইকেল দুটি সরিয়ে নেওয়ায় সেগুলো জব্দ করা সম্ভব হয়নি। আনোয়ারের মৃত্যু ও দুজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগর এক্সপ্রেসে নরসিংদীর জন্য ৯১ আসন, কক্সবাজার যাত্রা শুর

মহানগর এক্সপ্রেসে নরসিংদীর জন্য ৯১ আসন, কক্সবাজার যাত্রা শুর