`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
রামুতে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন রিমন হত্যা মামলার প্রধান আসামি মঈন উদ্দিন রায়হানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তিনি মামলার এক নম্বর এজাহারনামীয় ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া রাবার ড্যামসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান (২৪) ওই এলাকার মো. শাহ আলম ও কোহিনূর আক্তার দম্পতির ছেলে।


এসআরবি-১৫ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই রায়হান পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইন এড়িয়ে চলার চেষ্টা করছিলেন তিনি। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্