`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৪ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১ নভেম্বর) সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ চারজনকে আটক করা হয়।


জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, দায় স্বীকারের দাবি স্বরাষ্ট্র

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, দায় স্বীকারের দাবি স্বরাষ্ট্র