`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, দায় স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, দায় স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অপ্রতিম হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। এরপর ১২ ঘণ্টার মধ্যে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হলে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় চারজনে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তারদের বয়স যাচাই করা হচ্ছে। তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে বয়স নিশ্চিত করা হচ্ছে।


তিনি বলেন, গ্রেপ্তারদের সঙ্গে নিহত অপ্রতিমের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের কয়েকজন অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।


ঘটনার সময় নিখোঁজ হওয়া অপ্রতিমের মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক বিশ্লেষণ চলছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার কথা স্বীকার করেছে। তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও চলছে।


তিনি জানান, অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং দাফনও হয়েছে। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী চার্জশিট দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ৯৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ৯৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ