`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সৌদি আরবের কাছে প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে চূড়ান্তভাবে বিক্রির জন্য কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন।


প্রস্তাবিত চুক্তিতে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমানের পাশাপাশি ৪৯টি ইঞ্জিন, যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম, প্রশিক্ষণ, সিমুলেটর, খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা জোরদার করা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই বিক্রির ফলে আঞ্চলিক সামরিক ভারসাম্য ক্ষুণ্ন হবে না বলেও মার্কিন প্রশাসন দাবি করেছে।


চুক্তিটি এমন সময়ে সামনে এলো, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সীমান্তপারের সংঘর্ষ নতুন করে বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।


এদিকে সৌদি আরবকে এফ-৩৫ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা উদ্বেগ জানিয়েছেন। বিশেষ করে উন্নত সামরিক প্রযুক্তি চীনের কাছে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে কংগ্রেসের পর্যালোচনা পর্বে এ চুক্তি নিয়ে বিতর্ক হতে পারে।


মধ্যপ্রাচ্যে বর্তমানে ইসরায়েলই এফ-৩৫ যুদ্ধবিমান পরিচালনাকারী একমাত্র দেশ। সৌদি আরবের কাছে এ ধরনের যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইসরায়েলি উদ্বেগের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ