`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যেতে পারবেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যেতে পারবেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীরা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। নতুন এই সেবা চালু হলে নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা ট্রেন পরিবর্তন না করেই সরাসরি কক্সবাজার যাতায়াত করতে পারবেন।


বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীন না হয়ে মহানগর এক্সপ্রেস যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে থামবে। তবে নতুন সূচিতে চট্টগ্রামের কুমিরা স্টেশনে যাত্রাবিরতি থাকছে না।


নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে যাত্রাবিরতির পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।


দীর্ঘপথের যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা বা এসি চেয়ার, এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। যাত্রীরা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী আসন বেছে নিতে পারবেন।


বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে কক্সবাজারে রেলপথে যাতায়াতের সুযোগ বাড়বে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও আশপাশের জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুবিধা পাবেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য