`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আলীকদম সীমান্তে বিজিবির নতুন টিওবি উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
আলীকদম সীমান্তে বিজিবির নতুন টিওবি উদ্বোধন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট আগলা এলাকায় বিজিবির নবনির্মিত ‘ছোট আগলা টিওবি’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন টিওবিটির উদ্বোধন করেন।


বিজিবির রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় টিওবিটির নির্মাণকাজ সম্পন্ন করে। নতুন এ স্থাপনা থেকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তে কার্যকর নজরদারি এবং বিভিন্ন আভিযানিক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।


উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার টিওবির দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজিবি জানায়, সীমান্ত থেকে বিদ্যমান বিওপিগুলোর দূরত্বের কারণে এতদিন এ এলাকায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জ ছিল। নতুন টিওবি স্থাপনের ফলে সীমান্তে বিজিবির উপস্থিতি বাড়ার পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার হবে। এতে স্থানীয় জনগণের নিরাপত্তা ও আস্থাও বাড়বে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেফতার

কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেফতার