কক্সবাজারে রাতের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে জেলাটিতে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
রোববার (২৩ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া একই সময়ে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলেও ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় কক্সবাজারসহ সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
BanglaDock