`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ ইমার্জিং দল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ ইমার্জিং দল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। গ্রনক্লুফ ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।


শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের চাপে ছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথম চার ওভারে মাত্র ৩ রান তোলার পর অধিনায়ক জাকির হাসান ৯ বলে ১ রান করে আউট হন। এরপর শাহাদাৎ হোসেন ৮, ইফতেখার হোসেন ২ এবং মাহিদুল ইসলাম ২ রান করে ফিরে যান।


এক পর্যায়ে ১৬ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট হারিয়ে ৩০.২ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ৭৩ বলে ৪০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া আমিনুল ইসলাম ১১ এবং সামিউন বাসীর ১০ রান করেন। দক্ষিণ আফ্রিকার দাইয়ান গালিম ৫ উইকেট শিকার করেন।


জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই একটি উইকেট হারালেও সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ইকবাল হোসেন প্রথম ওভারেই জর্ডান কিংকে শূন্য রানে ফেরান এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান দুটি উইকেট নেন। তবে রিচার্ড সেলেটসওয়ানের ৩৫ ও মিচেল ভ্যান ব্যুরেনের ১৮ রানে ভর করে স্বাগতিকরা ১৮.৪ ওভারে জয়ের লক্ষ্য স্পর্শ করে।


সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল আগামী পরশু ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার মুখোমুখি হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের