`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। অনুকূল পরিবেশ পেলে এটি সোমবার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘অর্ণব’। তবে এর সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়া ব্যবস্থা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।


আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে। এ ছাড়া ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ হতে পারে কেন


বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আওতাধীন ১৩টি দেশের প্রস্তাবিত তালিকা থেকে পর্যায়ক্রমে নির্ধারণ করা হয়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির জন্য বাংলাদেশের প্রস্তাবিত ‘অর্ণব’ নামটি ব্যবহৃত হতে পারে। শব্দটির অর্থ সমুদ্র। তবে একই সময়ে আরব সাগরে থাকা অন্য কোনো আবহাওয়া ব্যবস্থা আগে ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম ব্যবহারের ক্রম পরিবর্তিত হতে পারে। ‘অর্ণব’-এর পরবর্তী প্রস্তাবিত নাম ভারতের ‘মুরাসু’, যার অর্থ ঐতিহ্যবাহী ঢোল বা ডঙ্কা।


আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ঘূর্ণিঝড়টির গতিপথ ও প্রভাব সম্পর্কে নতুন পূর্বাভাস আসতে পারে। তাই উপকূলীয় এলাকার বাসিন্দা ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক