`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টুইটার কি আবার ফিরছে, নাকি নতুন পরিচয়ে পুরোনো নামের লড়াই

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
টুইটার কি আবার ফিরছে, নাকি নতুন পরিচয়ে পুরোনো নামের লড়াই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

এক সময়ের জনপ্রিয় খুদে বার্তা আদান-প্রদানের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কি আবার ফিরছে—এমন প্রশ্ন এখন প্রযুক্তি বিশ্বে আলোচনায়। ইলন মাস্কের মালিকানায় টুইটারের নাম পরিবর্তন করে এক্স করার পর পুরোনো টুইটার নাম ও পরিচয়কে ঘিরে নতুন করে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান।


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক নতুন প্রতিষ্ঠান অপারেশন ব্লুবার্ড টুইটার নাম ও এর পরিচিতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি টুইটার নামের একটি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দিয়েছে, যার ওয়েব ঠিকানা টুইটার ডট নাউ নামে পরিচিত।


প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা স্টিভেন কোটস জানিয়েছেন, দীর্ঘদিন অপেক্ষার পর তারা নতুন প্ল্যাটফর্মটি চালুর সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, টুইটার নাম ও সংশ্লিষ্ট কিছু মেধাস্বত্ব দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।


ইলন মাস্ক ২০২২ সালে টুইটার অধিগ্রহণের পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে এক্স রাখেন। অপারেশন ব্লুবার্ডের দাবি, নাম পরিবর্তনের মাধ্যমে টুইটার ব্র্যান্ডের কিছু অধিকার পরিত্যক্ত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে তারা টুইটার নামের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে।


তবে বিষয়টি নিয়ে আইনি বিরোধও শুরু হয়েছে। ইলন মাস্কের এক্স কর্পোরেশন নতুন উদ্যোগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে। নতুন টুইটারের কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের একটি ফেডারেল আদালতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে।


এ বছরের এপ্রিল মাসে মামলার শুনানিতে বিচারক কোলম কোনোলি মৌখিকভাবে কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন। সেখানে তিনি ইঙ্গিত দেন, এক্স কর্পোরেশন হয়তো টুইটার নাম ও সংশ্লিষ্ট কিছু অধিকার পরিত্যাগ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত লিখিত আদেশ বা রায় দেওয়া হয়নি।


নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত স্টিভেন কোটস মনে করেন, পুরোনো টুইটার নাম ও ‘টুইট’ শব্দের ওপর এক্স কর্পোরেশনের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নতুন টুইটার কর্তৃপক্ষ বলছে, তাদের প্ল্যাটফর্মটি এক্স কর্পোরেশনের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং তারা স্বতন্ত্র একটি সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনা করতে চায়।


বর্তমানে নতুন টুইটার প্ল্যাটফর্মটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এতে কয়েক শ ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এর কাঠামো পুরোনো টুইটারের সঙ্গে পরিচিত হলেও এতে উত্তর দেওয়া ও বার্তা পুনঃপ্রকাশের মতো সুবিধা রাখা হয়েছে।


প্ল্যাটফর্মটিতে তথ্য যাচাইয়ের জন্য স্বয়ংক্রিয় প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রকাশিত বার্তাগুলো যাচাইয়ের চেষ্টা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আইনি জটিলতা ও স্বত্ব নিয়ে বিতর্কের মধ্যেই নতুন টুইটারের কার্যক্রম এগিয়ে চলছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, প্রযুক্তি বিশ্বের বহুল পরিচিত ‘টুইটার’ নামটি সত্যিই নতুন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আবারও ফিরতে পারবে কি না।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর