`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা অংশ নেন।


তল্লাশির সময় ব্লুটুথ স্পিকার হিসেবে ঘোষিত একটি পার্সেল সন্দেহজনক মনে হলে সেটি পরীক্ষা করা হয়। পরে স্পিকারটির ভেতরে বৈদ্যুতিক যন্ত্রাংশ অপসারণ করে কালো স্কচ টেপে মোড়ানো ছয়টি প্যাকেটের মধ্যে ১১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।


বিজিবি জানায়, পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল। পরে ‘পণ্যটি সঠিক নয়’ উল্লেখ করে সেটি পুনরায় ফেরত পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়।


কোম্পানির তথ্যভাণ্ডার পর্যালোচনা করে পার্সেল বহনকারী এক রাইডারের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পার্সেল জমা দেওয়ার পর তিনি দ্রুত কর্মস্থল ত্যাগ করেন। বর্তমানে পার্সেলের প্রেরক, প্রকৃত মালিক এবং বহনকারীকে গ্রেপ্তারের লক্ষ্যে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।


উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।


বিজিবি জানিয়েছে, জব্দ করা ইয়াবা ট্যাবলেট এবং সংশ্লিষ্ট আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে একটি পরিবর্তন

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে একটি পরিবর্তন