`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।


রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট কোর্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে ১৮ জুন জাহের আলভী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে মামলার তদন্তের স্বার্থে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।


মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তার স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।


জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়েছিল ২০১০ সালে। তাদের একটি ছেলে রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ আশ্রয়ে যেতে