আট বছর আগে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়।
একরামুল হক ২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ফাঁস হওয়া একটি ফোনালাপ এবং ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক পর্যায়েও নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
এর আগে একই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২০২৫ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের মধ্য দিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো।
BanglaDock